মধ্যপ্রাচ্য

বাহরাইনের রাজধানীর কাছে ড্রোন হামলায় শিশুসহ আহত অন্তত ৩২

মানামা, ৯ মার্চ – বাহরাইনের রাজধানীর কাছাকাছি এলাকায় ইরানের ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বাহরাইনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই ড্রোন হামলা এবং হতাহতের খবর নিশ্চিত করেছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই হামলায় আহত ব্যক্তিরা সবাই বাহরাইনের নাগরিক।

আহতদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরী রয়েছে, যার মাথা ও চোখে মারাত্মক আঘাত লেগেছে। এছাড়া আহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী হলো মাত্র দুই মাস বয়সী এক শিশু। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা অত্যন্ত গুরুতর। গুরুতর আহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে, যাদের জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার সম্পন্ন করতে হয়েছে।

এস এম/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language