মধ্যপ্রাচ্য

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ১০ হাজার ভবন ধ্বংস: রেড ক্রিসেন্ট

তেহরান, ৮ মার্চ – ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি বা আইআরসিএস। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে চলমান হামলায় প্রায় ১০ হাজার বেসামরিক স্থাপনা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের জেরে এখন পর্যন্ত নয় হাজার ৬৬৯টি বেসামরিক ইউনিট ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর মধ্যে সাত হাজার ৯৪৩টি আবাসিক ভবন এবং এক হাজার ৬১৭টি বাণিজ্যিক স্থাপনা রয়েছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। উল্লেখ্য যে গত মাসের শেষ ভাগ থেকে ইরানের ওপর একযোগে আক্রমণ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরানও তাৎক্ষণিক পাল্টা আঘাত হানে। চলমান এই উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতেও পাল্টা হামলা চালাচ্ছে ইরানি বাহিনী।

এস এম/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language