১৮০ দিনের মধ্যে জনপ্রত্যাশা পূরণে দৃশ্যমান পদক্ষেপ নেয়ার আহ্বান সাইফুল হকের

ঢাকা, ৬ মার্চ – বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মন্তব্য করেছেন যে জনগণের আকাঙ্ক্ষা পূরণের স্বার্থে জনগণ সরকারকে একটি যৌক্তিক সময় প্রদান করবে।
তবে এই লক্ষ্যে সরকারকে অগ্রাধিকার নির্ধারণ করে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে আগামী ১৮০ দিনের মধ্যে জনপ্রত্যাশা বাস্তবায়নে সরকারকে অবশ্যই দৃশ্যমান ও ফলপ্রসূ পদক্ষেপ নিতে হবে বলে তিনি মত দেন।
শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত চার্চ কমিউনিটি সেন্টার মিলনায়তনে আয়োজিত নির্বাচন পরবর্তী পুনর্মিলনী ইফতার ও এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সাইফুল হক হুশিয়ারি উচ্চারণ করে বলেন যে কোনো বিশেষ স্বার্থান্বেষী মহলের কাছে সরকারের নতি স্বীকার করা উচিত নয়।
কোনো অপরাধীকে তার রাজনৈতিক পরিচয় দিয়ে বিচার করা যাবে না বলেও তিনি উল্লেখ করেন। তিনি সন্ত্রাস চাঁদাবাজি জুলুম ক্ষমতার অপব্যবহার ও দখলদারিত্বের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান। একইসাথে বিতর্কিত পদক্ষেপ ও নীতি কৌশল থেকে সরকারকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।
গত সংসদ নির্বাচনে ঢাকা ১২ আসনে কোদাল প্রতীকে ভোট প্রদানকারী এবং নির্বাচনে সক্রিয় ভূমিকা পালনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই শীর্ষ নেতা। তিনি অভিযোগ করে বলেন যে নির্বাচনে প্রচুর কালোটাকা পেশিশক্তি এবং প্রশাসনিক কারসাজির পাশাপাশি ধর্মীয় অনুভূতির রাজনৈতিক ব্যবহারের কারণে তিনি বিজয়ী হতে পারেননি।
তবে নির্বাচনে জয়ী হতে না পারলেও ঢাকা ১২ আসনের সাধারণ জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্টির নেত্রী বহ্নিশিখা জামালী সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার এবং বিএনপি নেতা শাহ আলম।
এছাড়াও আলোচনায় অংশ নেন এল রহমান মনিরুল ইসলাম রাহেমী প্রকৌশলী মিরাজুল হায়দার আরজু তাসলিমা রীতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক সাইফুল ইসলাম ও ফিরোজ আলী প্রমুখ।
এম ম/ ৬ মার্চ ২০২৬









