মধ্যপ্রাচ্য

ইসরায়েলে ইরানের ক্লাস্টার মিসাইল হামলা: আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে বড় চ্যালেঞ্জ

জেরুজালেম, ৬ মার্চ – ইসরায়েলকে লক্ষ্য করে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান, যার মধ্যে একটি ভয়াবহ ক্লাস্টার মিসাইল দেশটির মধ্যাঞ্চলে আঘাত হেনেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ আগেই সতর্কবার্তা জারি করে জানিয়েছিল যে, ইরান সাধারণ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ক্লাস্টার বোমা সমৃদ্ধ ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে।

এ ধরনের মিসাইল আকাশ থেকে নিচে নামার সময় একাধিক ছোট ছোট বোমায় বিভক্ত হয়ে পড়ে যা বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এসব ক্লাস্টার মিসাইল লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছানোর পর প্রায় ২০টি ছোট অংশে ভাগ হয়ে যায়। প্রতিটি ক্ষুদ্র অংশে আড়াই কেজি করে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক থাকে যা প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে। ইরানের এই নতুন কৌশলগত হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং দেশটির সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

এসএএস/ ৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language