মধ্যপ্রাচ্য

বাহরাইনে ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে হামলার দাবি ইরানের, ভিন্ন তথ্য রয়টার্সের

মানামা, ৬ মার্চ – বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের সংবাদমাধ্যম। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে যে রাতভর চালানো এই হামলায় মানামার ফিন্যান্সিয়াল হারবার টাওয়ারস নামক বাণিজ্যিক কমপ্লেক্সকে লক্ষ্যবস্তু করা হয়।

সংস্থাটির দাবি অনুযায়ী ওই ভবনেই ইসরায়েলের দূতাবাস অবস্থিত থাকায় এটিকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। অন্যদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ভিন্ন তথ্য। তাদের প্রতিবেদন মতে ফিন্যান্সিয়াল হারবার টাওয়ারস সংলগ্ন এলাকায় একটি ইরানি ড্রোন শনাক্ত করার পর সেটিকে প্রতিহত করে ভূপাতিত করা হয়েছে।

এস এম/ ৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language