উত্তর আমেরিকা

ইরানি কূটনীতিকদের রাজনৈতিক আশ্রয়ের আহ্বান ট্রাম্পের, আইআরজিসিকে হুঁশিয়ারি

ওয়াশিংটন, ৬ মার্চ – বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্বরত ইরানি কূটনীতিকদের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে রাজনৈতিক আশ্রয় গ্রহণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বা আইআরজিসি কমান্ডারদের সতর্ক করে দিয়েছেন।

শুক্রবার বাংলাদেশ সময় ভোরে হোয়াইট হাউজে দেওয়া এক বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।

ট্রাম্প উল্লেখ করেন যে ইরানি কমান্ডাররা পদত্যাগ করলে তাদের পূর্ণ দায়মুক্তি দেওয়া হবে, নতুবা তাদের প্রাণনাশের হুমকি দেন তিনি।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। জবাবে ইরানও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং এরপর থেকেই উভয় পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা অব্যাহত রয়েছে।

এনএন/ ৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language