মধ্যপ্রাচ্য

কুয়েতে ইরানি হামলায় নিহত ষষ্ঠ মার্কিন সেনার পরিচয় প্রকাশ করল পেন্টাগন

কুয়েত সিটি, ৫ মার্চ – কুয়েতে ইরানের ড্রোন হামলায় নিহত ষষ্ঠ মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। নিহত ওই সেনার নাম রবার্ট এম মারজান। তিনি চিফ ওয়ারেন্ট অফিসার-৩ পদে কর্মরত ছিলেন। ৫৪ বছর বয়সী মারজান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টোর বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, গত ১ মার্চ ঘটনার সময় মারজান কুয়েতের পোর্ট সুয়াইবাতেই অবস্থান করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই হামলায় প্রাণ হারানো ব্যক্তি তিনিই। তবে চিফ ওয়ারেন্ট অফিসার-৩ মারজানের পরিচয় শতভাগ নিশ্চিত হওয়ার জন্য এখনো মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়া বাকি রয়েছে। পেন্টাগন এখন পর্যন্ত মারজানের কোনো ছবি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। উল্লেখ্য, গত রবিবার কুয়েতের পোর্ট সুয়াইবাতে অবস্থিত একটি কমান্ড সেন্টারে ইরানের চালকবিহীন বিমান বা ড্রোন হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হন।

এস এম/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language