মধ্যপ্রাচ্য

ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা

তেল আবিব, ৫ মার্চ – দখলদার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে প্রায় আট ঘণ্টা আগেও তেহরান থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছিল। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার কারণে দেশটির মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

আইডিএফ জানিয়েছে, তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার প্রচেষ্টা চালাচ্ছে। একই সময়ে ইরাক থেকেও ইসরায়েলে মিসাইল ছোড়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

এনএন/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language