মধ্যপ্রাচ্য

ইরান থেকে তুরস্কে হামলার চেষ্টা, ন্যাটো দ্বারা ক্ষেপণাস্ত্র ধ্বংস

তেহরান, ৪ মার্চ – ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলার প্রচেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেছে আঙ্কারা। তবে কাঙ্ক্ষিত লক্ষ্যে আঘাত হানার আগেই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। বুধবার তুরস্কের সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ইরান থেকে ওই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল। তবে ইরাক ও সিরিয়ার আকাশসীমায় থাকাকালীন ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা সেটি শনাক্ত করে ধ্বংস করে। এই ঘটনার বিষয়ে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল যা ইরাক ও সিরিয়ার আকাশসীমা পাড়ি দিয়ে তুরস্কের দিকে ধেয়ে আসছিল। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যথাসময়ে সেটিকে শনাক্ত করে এবং পাল্টা আঘাত হেনে অকেজো করে দেয়।

এসএএস/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language