মধ্যপ্রাচ্য

তেহরানে গোপন পারমাণবিক কেন্দ্রে হামলার দাবি ইসরায়েলের

তেহরান, ৪ মার্চ – ইরানের রাজধানী তেহরানের পশ্চিম প্রান্তে অবস্থিত একটি গোপন ভূ-গর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। তেল আবিবের দাবি, ওই স্থাপনায় ইরানি বিজ্ঞানীরা গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান প্রস্তুত করছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরেই ইরানি বিজ্ঞানীদের কর্মকাণ্ডের ওপর নজর রাখছিল। তাদের নতুন অবস্থান শনাক্ত করার মাধ্যমেই ওই গোপন কমপাউন্ডে সুনির্দিষ্ট হামলা চালানো সম্ভব হয়েছে বলে দাবি করা হয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, এর আগে জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর বিজ্ঞানীরা স্থান পরিবর্তন করে এই ভূ-গর্ভস্থ স্থাপনায় কাজ শুরু করেছিলেন। তবে ইসরায়েলের এই হামলার দাবির বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইরান কর্তৃপক্ষ।

এস এম/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language