জাতীয়

দেশে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুদ রয়েছে বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ, ৩ মার্চ – বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানিয়েছেন যে দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুদ রয়েছে।

মঙ্গলবার কারওয়ান বাজারে অবস্থিত বিপিসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে গতকাল পর্যন্ত ৭টি জাহাজের এলসি সম্পন্ন করা হয়েছে।

বিপিসি চেয়ারম্যান জ্বালানি মজুদের বিস্তারিত তুলে ধরে বলেন বর্তমানে ডিজেল ১৪ দিন, অকটেন ২৮ দিন, পেট্রল ১৫ দিন, ফার্নেস অয়েল ৯৩ দিন ও জেট ফুয়েল ৫৫ দিনের মজুদ আছে।

চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তবে বর্তমানে দেশে যে পরিমাণ জ্বালানি মজুদ রয়েছে তাতে দাম বাড়ার কোনো আশঙ্কা নেই বলে তিনি সবাইকে আশ্বস্ত করেছেন।

এম ম/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language