ব্যবসা

মার্চ মাসে এলপিজির দাম অপরিবর্তিত, ১২ কেজি সিলিন্ডার ১৩৪১ টাকা

ঢাকা, ২ মার্চ – ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি মার্চ মাসের জন্য ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম আগের মাসের মতোই ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

সোমবার (২ মার্চ) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য ঘোষণা করে যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

ঘোষণায় জানানো হয় যে ভোক্তাপর্যায়ে এলপিজির দামে পরিবর্তন না এলেও গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম সামান্য কমেছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি এলপি গ্যাসের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এ মাসেও গৃহস্থালির অপরিহার্য এই জ্বালানির দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বিইআরসির এই সিদ্ধান্তের ফলে সাধারণ ভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

এনএন/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language