মৃত্যুর গুঞ্জনের মধ্যেই ভাষণের ডাক আয়াতুল্লাহ খামেনির, ধ্বংস হয়েছে প্রাসাদ

তেহরান, ২৮ ফেব্রুয়ারি – ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শীঘ্রই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছে ইরানি টেলিভিশন চ্যানেল আল-আলম।
শনিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে গণমাধ্যমটি এই তথ্য নিশ্চিত করেছে।
এমন এক সময়ে এই ভাষণের ঘোষণা এলো যখন ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ দাবি করেছিল যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হয়েছেন। এর আগে দিনের শুরুতে ইরানে আকস্মিক হামলা চালানো হয়, যেখানে খামেনির বাসভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। হামলার সময় তিনি সেখানে অবস্থান করছিলেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, খামেনির বাসভবনটি ধসে পড়েছে এবং এর চারপাশ কালো হয়ে আছে, যা বড় ধরনের বিস্ফোরণের ইঙ্গিত দেয়।
মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পরই তার এই ভাষণের খবর আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬









