মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার জেরে ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট

তেহরান, ২৮ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে ইরানে ইন্টারনেট সংযোগ বর্তমানে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বৈশ্বিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির নেটওয়ার্ক ডেটা বিশ্লেষণে দেখা গেছে যে ইরান এখন প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের কবলে পড়েছে।

বর্তমানে দেশটিতে জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগের হার স্বাভাবিকের তুলনায় মাত্র ৪ শতাংশে নেমে এসেছে। নেটব্লকস আরও জানিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক অভিযানের প্রেক্ষাপটেই এই সংযোগ বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। উল্লেখ্য, গত বছরের ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনার সময়েও একই ধরনের পদক্ষেপ লক্ষ্য করা গিয়েছিল।

এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language