জাতীয়

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে মৎস্যজীবী দলের শ্রদ্ধা

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতাকর্মীরা। শনিবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে মিছিল নিয়ে তারা চন্দ্রিমা উদ্যানে যান এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মরহুম নেতার আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, অধ্যক্ষ সেলিম মিয়া এবং ফিশারিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দফতর সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ রাশেদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language