জাতীয়
শেওড়াপাড়ায় মেট্রো স্টেশনের পাশের ভবনে আগুন, পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – রাজধানীর মিরপুর এলাকার শেওড়াপাড়ায় মেট্রো রেল স্টেশনের ঠিক পাশের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ১১টার দিকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে তারা আগুনের খবর পান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬









