জাতীয়

ভূমি মন্ত্রণালয়ে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি থাকবে: কায়সার কামাল

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, ভূমি মন্ত্রণালয়ে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মানা হবে। তিনি বলেন, সরকারের অন্যান্য দপ্তরের তুলনায় ভূমি মন্ত্রণালয় নিয়ে অতীতে অনেক প্রশ্ন ছিল। আমরা এখন দলগতভাবে কাজ করে মানুষের আস্থা অর্জন করতে চাই এবং এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

সোমবার রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টার পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জানান, এখানকার কলসেন্টার থেকে ২৪ ঘণ্টা সেবা দেয়া হয় এবং এই সেবার পরিধি আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রণালয়ের বিদ্যমান সেবা কার্যক্রমগুলো জনগণের সামনে তুলে ধরার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, বিগত ১৭ বছরে এই মন্ত্রণালয় দেশ ও বিদেশে সমালোচিত হয়েছে। ভবিষ্যতে এই মন্ত্রণালয় যেন সেবার ক্ষেত্রে উদাহরণ সৃষ্টি করতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language