জাতীয়

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ তিন মন্ত্রণালয়ের সচিবকে সরিয়ে জনপ্রশাসনে সংযুক্ত

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিনজন সচিবকে তাঁদের বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেওয়া হয়।

দাপ্তরিক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত হওয়া কর্মকর্তারা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। সরকার গঠনের এক সপ্তাহের মাথায় প্রশাসনের গুরুত্বপূর্ণ এসব পদে পরিবর্তন আনা হলো।

এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language