জাতীয়

২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের শুধু ই-ভিসা দেবে যুক্তরাজ্য

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্য ভ্রমণের ক্ষেত্রে শুধুমাত্র ই-ভিসা ইস্যু করা হবে। সোমবার ঢাকার ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ভিসা ইস্যু হওয়ার পর আবেদনকারীকে ইউকে ভিআই অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর সেখানে পাসপোর্টের তথ্য প্রদান এবং ই-ভিসা যাচাই করে নিতে হবে।

ভ্রমণের পূর্বে এই তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি। নির্দেশনায় আরও উল্লেখ করা হয় যে, ইউকে ভিআই অ্যাকাউন্টে সমস্ত তথ্য হালনাগাদ হওয়ার পরেই কোনো ব্যক্তি যুক্তরাজ্য ভ্রমণ করতে পারবেন। উল্লেখ্য, এই ইউকে ভিআই সেবা গ্রহণ করতে কোনো অর্থের প্রয়োজন হবে না।

এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language