পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ সাক্ষাৎ করবেন মার্কিন ও ইইউ রাষ্ট্রদূত

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে আজ দুপুরে সৌজন্য সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারও আজ পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
এর আগে গতকাল রবিবার ঢাকায় নিযুক্ত চার দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেন। শুরুতেই সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এরপর পর্যায়ক্রমে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬









