জাতীয়
আমরা দুই মন্ত্রী দুর্নীতি করব না, করতেও দেব না: এহছানুল হক মিলন

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, তিনি এবং দায়িত্বপ্রাপ্ত অন্য মন্ত্রী দুর্নীতি করবেন না এবং কাউকে দুর্নীতি করার সুযোগও দেবেন না। এটি তাদের দৃঢ় অঙ্গীকার। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
এহছানুল হক মিলন জোর দিয়ে বলেন, শিক্ষা মন্ত্রণালয়কে সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত এবং রাজনীতিমুক্ত রাখা হবে। সব সেক্টরে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো সিদ্ধান্ত সম্মিলিতভাবে গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন। উক্ত মতবিনিময় সভায় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।
এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬









