জাতীয়

২৬ ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধন ও একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অমর একুশে বইমেলার উদ্বোধন এবং একুশে পদক প্রদান অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। এদিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান একুশে পদক প্রদান করবেন এবং বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত হয়ে বইমেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

শনিবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গণমাধ্যমকর্মীদের এই তথ্য নিশ্চিত করেছেন।

সংস্কৃতিমন্ত্রী জানান, ২৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীতে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী।

এরপর দিনের দ্বিতীয় ভাগে অর্থাৎ বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। ইতিমধ্যেই এই দুটি গুরুত্বপূর্ণ আয়োজন ঘিরে সকল প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language