জাতীয়

‘ইনকিলাব জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয়, বাংলাদেশ জিন্দাবাদে হয় না?’

সিরাজগঞ্জ, ২১ ফেব্রুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রশ্ন তুলেছেন যে ইনকিলাব জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয় অথচ বাংলাদেশ জিন্দাবাদ শুনলে কি ব্লিডিং হয় না। শনিবার একুশে ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে এই প্রশ্ন রাখেন। এর আগে কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহও ফেসবুকে শুধুমাত্র ইনকিলাব জিন্দাবাদ লিখে একটি স্ট্যাটাস দেন।

মূলত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি বক্তব্যকে কেন্দ্র করে এই আলোচনার সূত্রপাত হয়। সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেছিলেন যে বাংলাকে ধারণ করতে হলে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেওয়া চলবে না। মন্ত্রীর মতে ইনকিলাব জিন্দাবাদ ও ইনকিলাব মঞ্চ এসবের সঙ্গে বাংলার বা মায়ের ভাষার কোনো সম্পর্ক নেই।

এসএএস/ ২১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language