জাতীয়

কেন্দ্রীয় শহীদ মিনারে আইজিপি বাহারুল আলমের শ্রদ্ধা

ঢাকা, ২১ ফেব্রুয়ারি – মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। অমর একুশের প্রথম প্রহরে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

এস এম/ ২১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language