জাতীয়

শহীদ মিনারে তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ২১ ফেব্রুয়ারি – আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন তিন বাহিনীর প্রধানরা। শুক্রবার রাত ১২টা ১৯ মিনিটে তাঁরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

এর আগে রাত ১২টা ১২ মিনিটে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী তারেক রহমান। তারও আগে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

এস এম/ ২১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language