জাতীয়
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

ঢাকা, ২০ ফেব্রুয়ারি – আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলটির সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, একুশের প্রথম প্রহরে তিনি রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানে অংশ নেবেন। এ সময় তাঁর সঙ্গে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরাও উপস্থিত থাকবেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে জামায়াত আমির আজিমপুর কবরস্থানে যাবেন। সেখানে তিনি ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেবেন।
এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬









