জাতীয়
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ চালু

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কার্যক্রম ও সকল হালনাগাদ তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে একটি অফিশিয়াল ফেসবুক পেজ চালু করা হয়েছে। বুধবার সরকারের প্রথম কার্যদিবসে এই পেজটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জানা গেছে, পেজটির নাম দেওয়া হয়েছে ‘PMO Bangladesh – প্রধানমন্ত্রীর কার্যালয়’। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই পেজটিতে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ডিসপ্লে পিকচার হিসেবে ব্যবহার করা হয়েছে। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যেই এই ডিজিটাল উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬









