জাতীয়

বিএনপির নতুন মন্ত্রিসভায় চট্টগ্রাম ও ঢাকার দাপট, শপথ নিলেন যারা

জাতীয় সংসদ ভবন, ১৭ ফেব্রুয়ারি – বিএনপির গঠিত নতুন মন্ত্রিসভায় চট্টগ্রাম ও ঢাকা বিভাগ থেকে সর্বাধিক সংখ্যক মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। মন্ত্রিপরিষদ বিভাগের তালিকা অনুযায়ী, চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে ১০ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে ২ জন রয়েছেন।

ঢাকা বিভাগ থেকে ১০ জন স্থান পেলেও সিলেট বিভাগ থেকে সবচেয়ে কম অর্থাৎ মাত্র ২ জন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। চট্টগ্রাম বিভাগ থেকে যারা মন্ত্রী হয়েছেন তারা হলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশীদ ও ড. খলিলুর রহমান। এছাড়া এই বিভাগ থেকে জুনায়েদ আব্দুর রহিম সাকি ও মীর মুহাম্মদ হেলাল উদ্দীনকে প্রতিমন্ত্রী করা হয়েছে।

ঢাকা বিভাগ থেকে মন্ত্রী হয়েছেন আফরোজা খানম রিতা, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল ও শেখ রবিউল আলম। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইশরাক হোসেন, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ববি হাজ্জাজ, হাবিবুর রশিদ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। রাজশাহী বিভাগ থেকে ইকবাল হাসান মাহমুদ ও মিজানুর রহমান মিনু মন্ত্রী এবং এম এ মুহিত, মীর শাহে আলম, ফারজানা শারমিন ও মুহাম্মদ আব্দুল বারী প্রতিমন্ত্রী হয়েছেন।

বরিশাল বিভাগ থেকে হাফিজ উদ্দিন আহমেদ ও জহির উদ্দিন স্বপন মন্ত্রী এবং আহমদ সোহেল মঞ্জুর, রাজিব আহসান ও মো. নুরুল হক নুর প্রতিমন্ত্রী হয়েছেন। খুলনা বিভাগ থেকে মন্ত্রী হয়েছেন নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী হিসেবে মো. আসাদুজ্জামান, অনিন্দ্য ইসলাম অমিত ও শেখ ফরিদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। ময়মনসিংহ বিভাগে প্রতিমন্ত্রী হয়েছেন মো. শরিফুল আলম, কায়সার কামাল, এম রশিদুজ্জামান মিল্লাত, ইয়াসের খান চৌধুরী ও এম ইকবাল হোসেইন। রংপুর বিভাগ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ও আসাদুল হাবিব মন্ত্রী এবং ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হয়েছেন। সিলেট বিভাগ থেকে আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মোক্তাদির মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

এসএএস/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language