রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া নামের ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রবিবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে যাত্রাবাড়ীর কাজলা স্কুল গলি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ধাক মুমূর্ষু অবস্থায় কিশোরটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভগ্নিপতি মো. রাফি জানান যে মাহিমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায় এবং তার বাবার নাম দীন ইসলাম। সে বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বসবাস করত এবং স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। পরিবারের তথ্যানুযায়ী রবিবার রাতে স্কুল গলিতে কয়েকজন কিশোর মাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









