জাতীয়

ঢাকা-৮: ভোট পুনর্গণনা ও মির্জা আব্বাসের শপথ স্থগিতের আবেদন

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – ঢাকা-৮ আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের শপথ গ্রহণ স্থগিত রাখার আবেদন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। একইসঙ্গে তিনি ভোট পুনর্গণনার দাবিও জানিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে এই আবেদন করা হয়েছে। রবিবার নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে জাতীয় নাগরিক পার্টির নেতা কাজী ফখরুল ইসলাম নির্বাচন কমিশনে এই আবেদন জমা দেন।

১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন নাসীরুদ্দীন। আবেদনে তিনি ১২টি কেন্দ্রে অনিয়মের সুনির্দিষ্ট তথ্য তুলে ধরেন। তিনি অভিযোগ করেন যে ধানের শীষের প্রার্থী ও তার সমর্থকরা ভোট জালিয়াতি এবং প্রভাব বিস্তারের মাধ্যমে ফলাফল কারচুপি করেছেন। এছাড়া সংশ্লিষ্ট প্রিসাইডিং ও রিটার্নিং কর্মকর্তারাও এসব অনিয়মের সাথে জড়িত ছিলেন বলে দাবি করা হয়।

তাই বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত মির্জা আব্বাসের শপথ অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language