বরগুনা

ধানের শীষে ভোট দিতে না পেরে বিষপান, চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি শাহে আলম

বগুড়া, ১৪ ফেব্রুয়ারি – বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পছন্দের প্রতীকে ভোট দিতে না পেরে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিতে চাইলেও তার স্বামী তাকে অন্য প্রতীকে ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেছিলেন। পারিবারিক এই কলহের জেরে ওই গৃহবধূ আত্মহননের পথ বেছে নেন এবং বর্তমানে তিনি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার সংবাদ পেয়ে গৃহবধূর চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছেন বগুড়া ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম। জাতীয় সংসদ নির্বাচনের দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ ইউনিয়নের নুরবাজ গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় ওই গৃহবধূ মীর শাহে আলমের প্রতি শ্রদ্ধাবোধ থেকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তার স্বামী তাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করেন এবং নিজের পছন্দের প্রতীকে ভোট দিতে বাধা দেন। পারিবারিক এই মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি বিষপান করেন। পরবর্তীতে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

ঘটনার খবর পেয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের নির্দেশে শনিবার দুপুরে উপজেলা বিএনপির সহসভাপতি এস এম তাজুল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে ওই গৃহবধূর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তারা জানান যে ভুক্তভোগী নারী বর্তমানে শঙ্কামুক্ত আছেন। এমপির নির্দেশে দলীয় নেতৃবৃন্দ তার চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছেন এবং যাবতীয় ব্যয়ভার বহনের ঘোষণা দিয়েছেন।

এ এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language