জাতীয়

নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে তারেক রহমানকে মির্জা ফখরুলের ফুলেল শুভেচ্ছা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি নির্বাচন কমিটির সমন্বয়কারী ঈসমাইল জবি উল্যাহ।

মির্জা ফখরুল দলের এই বিশাল বিজয়ের জন্য চেয়ারম্যানের দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তাকে অভিনন্দন জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বেই দেশ উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাবে।

উল্লেখ্য, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হয়ে ঢাকায় ফেরার পরপরই দলীয় প্রধানের সঙ্গে এই সাক্ষাৎ করেন।

এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language