জাতীয়

পাবনা-৫: ১১৭ কেন্দ্রের ফলাফলে এগিয়ে শিমুল বিশ্বাস

 

পাবনা, ১২ ফেব্রুয়ারি – পাবনা-৫ সংসদীয় আসনের ভোটগ্রহণের পর ফলাফল ঘোষণা চলছে। প্রাপ্ত সর্বশেষ তথ্যে জানা গেছে, ১১৭টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টা পর্যন্ত ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৪৭৯ ভোট। পাবনা সদর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা তামারা তাসবিহ আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন। শিমুল বিশ্বাসের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন। প্রাপ্ত ফলাফলে দেখা যায় তিনি এখন পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৪৫৪ ভোট পেয়েছেন।

উল্লেখ্য যে এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৬ হাজার ৪৩৮ জন এবং নারী ভোটার ২ লাখ ৬১ হাজার ৬০৩ জন। মোট ১৬৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএএস/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language