জাতীয়
৪৬ কেন্দ্রের ফলাফলে হাসনাত আবদুল্লাহর বিশাল ব্যবধান

কুমিল্লা, ১২ ফেব্রুয়ারি – কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বিজয়ের পথে রয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৪৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ শাপলা কলি প্রতীকে ৬১ হাজার ৯৪২ ভোট পেয়ে এগিয়ে আছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন পেয়েছেন ১৮ হাজার ৯৯২ ভোট। এই আসনে মোট ১১৬টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন, নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন এবং ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬









