জাতীয়

কড়াইলে ফ্রি হার্ট ক্যাম্পে ওষুধ বিতরণে অংশ নিলেন ডা. জুবাইদা রহমান

ঢাকা, ০২ ফেব্রুয়ারি – শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কড়াইলে ফ্রি হার্ট ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সোমবার (২ ফেব্রুয়ারি) বনানীর কড়াইল আনসার ক্যাম্পে অনুষ্ঠিত এই কর্মসূচি পরিদর্শনে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ১২টা থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত চলা এই কর্মসূচিতে প্রায় ২০০ থেকে ২৫০ জন মানুষের হৃদরোগসংক্রান্ত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রোগীদের ওষুধও বিতরণ করা হয়।

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল সালাম, ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল আলীম নকি, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোমিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং বনানী থানা যুবদলের সাবেক সভাপতি শাজাহান সরকার।

এনএন/ ০২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language