জাতীয়

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ভোটারদের সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

নারায়ণগঞ্জ, ২৬ জানুয়ারি – বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে গত ১৫-১৬ বছর নির্বাচনের সময় রাতে ভোট নেওয়া হয়েছে এবং এবারও আসন্ন নির্বাচনে নানা ষড়যন্ত্র হচ্ছে। তাই তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান। ভোটের দিনে ফজরের নামাজ পড়ে কেন্দ্রের দিকে যেতে হবে এবং সঠিকভাবে ভোট দিতে হবে।

রোববার (২৫ জানুয়ারি) রাত ৩টার দিকে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড চালু করা হবে। নারায়ণগঞ্জকে নিরাপদ, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত করা হবে। এছাড়া জনগণের রায়ে বিএনপি সরকার গঠন হলে বেকারদের জন্য কর্মসংস্থান, খাল খনন এবং কৃষকদের জন্য বিশেষ বীমা ব্যবস্থা চালু করা হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের রাজনৈতিক ও ভোটাধিকারের সঠিক ব্যবহার করবে।

এ পথসভা নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের আয়োজন এবং জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এনএন/ ২৬ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language