মধ্যপ্রাচ্য

ট্রাম্পের তৈরি বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

জেরুজালেম, ২১ জানুয়ারি – গাজা যুদ্ধ থামানো এবং বিশ্বের অন্যান্য দ্বন্দ্ব নিরসনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বুধবার (২১ জানুয়ারি) ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এ তথ্য জানিয়েছে।

এই বোর্ড অব পিসের আজীবন বা অনির্দিষ্টকালের চেয়ারম্যান থাকবেন ট্রাম্প নিজে। ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে এই বোর্ডে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যেসব দেশ ১ বিলিয়ন ডলার দেবে, তারা বোর্ড অব পিসের আজীবন সদস্য হতে পারবে।

কূটনীতিকরা সতর্কতা দিয়েছেন, ট্রাম্পের এই সংগঠন হয়তো জাতিসংঘের বিকল্প হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। ট্রাম্প নিজেও জানিয়েছেন, বোর্ড অব পিস হয়তো জাতিসংঘের স্থলাভিষিক্ত হবে।

এখন পর্যন্ত এতে যোগ দিয়েছে আর্জেন্টিনা, আজারবাইজান, বেলারুস, হাঙ্গেরি, কাজাখস্তান, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত এবং ভিয়েতনাম। সর্বশেষ ইসরায়েল এতে যোগ দিচ্ছে।

এনএন/ ২১ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language