জাতীয়

এনইআইআর সেবা নিতে নির্ধারিত ওয়েবসাইট ব্যবহারের সতর্কতা বিটিআরসির

ঢাকা, ০৬ জানুয়ারি – মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে সবাইকে বিশেষভাবে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এনইআইআর–সংক্রান্ত সেবা নিতে নির্ধারিত ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বিটিআরসি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এনইআইআর–সংক্রান্ত সব ধরনের সেবা গ্রহণের জন্য শুধু বিটিআরসির নির্ধারিত ওয়েবসাইট neir.btrc.gov.bd ব্যবহার করতে হবে।

এতে আরও বলা হয়, কোনো অননুমোদিত ওয়েবসাইট বা লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবে না। বিভ্রান্তিকর কোনো লিংকের মাধ্যমে এনইআইআর সেবা নিতে কোনো ধরনের ফি দেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এনইআইআর–সংক্রান্ত সব সেবা বিনামূল্যে দেওয়া হচ্ছে।

এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language