জাতীয়
কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং করবে নৌবাহিনী, নৌচলাচল না করার অনুরোধ

ঢাকা, ২৭ ডিসেম্বর – আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং করবে। এ সময় ওই এলাকায় নৌচলাচল না করার অনুরোধ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।
আইএসপিআর জানায়, আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং পরিচালিত করবে। এ সময় জান-মালের নিরাপত্তায় সব নৌযান, মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে ওই এলাকায় অবস্থান ও চলাচল পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৭ ডিসেম্বর ২০২৫









