জাতীয়

ঢাকার পথের রওয়ানা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা, ০১ অক্টোবর – জাতিসংঘ ৮০তম সম্মেলনে যোগদান শেষে ঢাকার পথের রওয়ানা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে তিনি নিউইয়র্ক ত্যাগ করেছেন।

বুধবার (১ অক্টোবর) সকালে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে তাকে বিদায় জানান।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০১ অক্টোবর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language