ফুটবল

কোথায় ঈদের নামাজ পড়লেন হামজা-ফাহমিদুলরা?

ঢাকা, ০৭ জুন – রাজধানীর শাহবাগে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন হামজা-জামালরা।

শনিবার (৭ জুন) সকাল ৭টায় শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের নিকটবর্তী চাঁদ মসজিদে ঈদের নামাজ আদায় করেন তারা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে দলের সবাইকে সাদা পাঞ্জাবি উপহার দেওয়া হয়। সেই পাঞ্জাবি পরেই সবাই নামাজ আদায় করেছেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেছেন ফুটবলাররা। হোটেলে ফিরে তারা একে অন্যের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।

এদিকে, সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ক্যাম্প চলমান থাকায় ছুটি পাননি ফুটবলাররা। ঈদের কারণে বেলা ২টা পর্যন্ত পরিবারের সাথে দেখা করার সুযোগ পাবেন তারা। তবে এদিনও অনুশীলন করতে হবে তাদের। বিকেলে জাতীয় স্টেডিয়ামে হবে টিম ট্রেনিং।

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে জামাল ভূইয়ার দল। তার আগে গত ৪ জুন ভুটানের বিপক্ষে ২-০ গোলে জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছেন দলের ফুটবলাররা।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৭ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language