সিলেট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পিটিয়ে দেওয়া হলো পুলিশে

সিলেট, ১৫ মে – সিলেটের গোলাপগঞ্জে সাহেদ আহমদ নামে এক ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (১৪ মে) রাতে স্থানীয় হেতিমগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।আটককৃত ছাত্রলীগ নেতা গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক।

বুধবার রাতে সাহেদ আহমদকে হেতিমগঞ্জ বাজার এলাকায় আটক করে স্থানীয় জনতা তাকে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় মামলা রয়েছে। তাকে বৃহস্পতিবার (১৫ মে) আদালতে পাঠানো হয়।

সূত্র: ইত্তেফাক
আইএ/ ১৫ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language