জাতীয়

পারিবারিক অনুষ্ঠানে ছোট ভাইয়ের বাসায় গেলেন খালেদা জিয়া

ঢাকা, ১০ মে – দীর্ঘ ৪ মাসের মতো লন্ডনে চিকিৎসা শেষে ৬ মে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রায় ১০ ঘণ্টার লম্বা সফরে কিছুটা অসুস্থ বোধ করায় গত কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। এখন অনেকটা সুস্থবোধ করায় শনিবার (১০ মে) রাতে পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গিয়েছেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে, অনুষ্ঠানে যেতে গাঢ় নীল রঙের একটি শাড়ি পরে বের হয়েছেন খালেদা জিয়া। নিজের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়া বের হওয়ার পর গাড়ির দুই পাশে নেতাকর্মীরা তার নামে বিভিন্ন স্লোগান দেন।

প্রসঙ্গত, গণঅভ্যুথানে পদত্যাগ করে হাসিনা পালিয়ে যাওয়ার পর কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে গত ৮ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে যান বেগম জিয়া। অবশেষে দীর্ঘ চার মাস চিকিৎসা নেওয়ার পর ৬ মে সকালে দুই পুত্রবধূ নিয়ে ঢাকায় ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১০মে ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language