জাতীয়

শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মিজানুর রাজধানী থেকে গ্রেফতার

ঢাকা, ০৮ মে – ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ মে) রাতে রাজধানীর সায়েন্সল্যাব এলাকা থেকে তাকে গ্রেফতার করে নিউমার্কেট থানা পুলিশ।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহ্সীন উদ্দিন আতিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এস এম মিজানুর রহমান ছিলেন শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৮ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language