জাতীয়

বাণিজ্যিকভাবে ৯০ দিনের মধ্যে স্টারলিংকের ইন্টারনেট চালুর নির্দেশ

ঢাকা, ২৫ মার্চ – নির্ধারিত ৯০ দিনের মধ্যে স্টারলিংক এর স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।

তিনি জানান, পরীক্ষামূলক সম্প্রচারে স্টারলিংক তার বিদেশি স্যাটেলাইট ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলেও বাংলাদেশে বাণিজ্যিক সেবাদানকালে এনজিএসও নীতিমালা মেনে কোম্পানিটি স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে বা আইআইজি ব্যবহার করবে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৫ মার্চ ২০২৫


Back to top button
🌐 Read in Your Language