জাতীয়

স্বাধীনতা দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

ঢাকা, ২৫ মার্চ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষ্যে একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ ডাকটিকিট অবমুক্ত করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মুশফিকুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএম শাহাবুদ্দিন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৫ মার্চ ২০২৫


Back to top button
🌐 Read in Your Language