ঢাকা

মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

ঢাকা, ০৭ জানুয়ারি – ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে তার প্রেমিক দিহানকে।

বৃহস্পতিবার ধানমন্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতাল থেকে বিকেল সোয়া ৪টার দিকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

রমনা ডিভিশনের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, নিহত শিক্ষার্থীর শরীরের উপরের দিকে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন : ব্যাংক হিসাব থেকে ৯ কোটি টাকা চাইলেন এনু-রুপন

কলাবাগান থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বলেন, আনুশকা নামের ওই শিক্ষার্থী তার প্রেমিক দিহানের বাসায় যান। সেখানে অজ্ঞান হয়ে পড়লে দিহান নিজেই তাকে হাসপাতালে আনে। তাদের মধ্যে দুই মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে তিনি জানিয়েছেন।

সূত্র: বাংলানিউজ
এন এ/ ০৭ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language