ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিকদের ধর্মঘট স্থগিত

ঢাকা, ১১ অক্টোবর- ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ তাদের ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে। রবিবার (১১ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে এক বৈঠক শেষে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন সংগঠনটির নেতারা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা শেষে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা এ ঘোষণা দেন।
সভায় উপস্থিত ছিলেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি, সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব, বিআইডব্লিউটিএ- এর চেয়ারম্যান, ট্রাক ও কাভার্ডভ্যান মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক রুস্তম আলী খান, সদস্য সচিব মো. তাজুল ইসলামসহ সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।
আরও পড়ুন: মামলার জট কমানোর চ্যালেঞ্জ নিলেন অ্যাটর্নি জেনারেল
এছাড়াও পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন প্রকল্প নিয়েও আলোচনা হয়।
সুত্রঃ বাংলা ট্রিবিউন
আডি/ ১১ অক্টোবর









