জাতীয়

ঢাকায় নামতে না পেরে ফ্লাইট গেল ভারতে

ঢাকা, ১৮ জানুয়ারি – বেলা গড়িয়েছে, কিন্তু কুয়াশা কাটছে না। ঘন কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। যার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি ফ্লাইট। পরে ফ্লাইটগুলো ভারতের মুম্বাই, কলকাতা ও চট্টগ্রামে চলে যায়।

কুয়াশার কারণে ঢাকা বিমানবন্দরের রানওয়ে দেখতে না পেরে ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরে চলে যায়।

বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশার জন্য বুধবার রাত ২টা থেকে ৩টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার জন্য ৩টি যাত্রীবাহী বিমান ফ্লাইট ডাইভার্ট হয়ে অন্য বিমানবন্দরে অবতরণ করে। পরে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে থেকে ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।

জানুয়ারির শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। সামনে মাঝারি বৃষ্টিপাতের কারণে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সূত্র: কালবেলা
আইএ/ ১৮ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language