সিলেট

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খান জামাল গ্রেপ্তার

সিলেট, ১০ জানুয়ারি – সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল আহাদ খান জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে মহানগরের ঝেরঝেরি পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন। তিনি বলেন, আগের একটি নাশকতা মামলার আসামি ছিলেন আব্দুল আহাদ খান জামাল। ওই মামলায় পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত বছরের ২৭ মে আরেকবার গ্রেপ্তার হন এই স্বেচ্ছাসেবক দল নেতা। একমাস কারাগারে থেকে তিনি জামিনে মুক্ত পান। মুক্তির ৭ মাসের মাথায় ফের গ্রেপ্তার হলেন তিনি।

২০২১ সালের ২১ আগস্ট সিলেট স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। ওইসময় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্ব পান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আব্দুল আহাদ খান জামাল। পুলিশ জানিয়েছে- আদালতের মাধ্যমে আব্দুল আহাদ খান জামালকে কারাগারে প্রেরণ করা হবে।

সূত্র: কালবেলা
আইএ/ ১০ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language